অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতার শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবত মালেশিয়াতে ছিলেন।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামে আপন দুই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন, এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্যরাতে অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। পরে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে মিলেছে বিদেশি মদ। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পাসপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।

আরও পড়ুন  বকশীগঞ্জে জামায়াত ইউনিয়ন সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, নির্বাচনী তৎপরতাকে ঘিরে উত্তেজনা

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০