অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি: এমিলিয়া ক্লার্ক

হলিউড ইন্ডাস্ট্রিতে বৈষম্য এখনও বিদ্যমান বলে মনে করেন ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। নতুন স্পাই থ্রিলার সিরিজ ‘পনিস’র প্রচারণার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিনেত্রী।
এমিলিয়া ক্লার্কের মতে, চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্য ও বেতনবৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এই বৈষম্য এখনও বিদ্যমান।

শোবিজ দুনিয়া নিয়ে নেতিবাচক মতামত জানানোর পাশাপাশি আশার কথাও বলেছেন এমিলিয়া ক্লার্ক। তার মতে, বৈষম্য থাকলেও ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আসছে। সমাজ এখন নারীদের মানসিক শ্রম ও পেশাগত অবদান স্বীকার করছে। তবুও অনেক ক্ষেত্রে পুরনো মানসিকতা রয়ে গেছে বলে মনে করেন তিনি।

নতুন প্রজেক্ট ‘পনিস’ নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানান, তার আগের বেশির ভাগ কাজের তুলনায় এই সিরিজে কাজের ধরন একেবারে ভিন্ন এবং চ্যালেঞ্জিং। তাই নতুন কাজ নিয়ে বেশ আশাবাদী তিনি।

আরও পড়ুন  গৌরীকে ‘মা’ বলে সম্বোধন করলেন অনন্যা

‘গেম অব থ্রোনস’ এর মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান এমিলিয়া। তবে এই খ্যাতি অভিনেত্রীর কাছে অনেকটা চাপের মতো হয়ে যায়। তিনি মানুষকে ভালোবাসেন, তাদের সঙ্গে সময় কাটাতে চান। বহুল আলোচিত ফ্যান্টাসি সিরিজটি শেষ হওয়ায় খ্যাতি কমেছে, যা অনেকটা স্বস্তি দিয়েছে অভিনেত্রীকে।

বর্তমানে নতুন স্পাই থ্রিলার সিরিজ ‘পনিস’র প্রচার ও প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এমিলিয়া ক্লার্ক। চারবার এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া এ অভিনেত্রীর সঙ্গে সিরিজে দেখা যাবে মার্কিন অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসনকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০