অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ফের উত্তপ্ত এলাকা

মাদারীপুরের বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

নিহত আব্বাস চৌধুরী খাটিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার (১৪ জানুয়ারি) আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত অবস্থায় প্রথমে আব্বাস চৌধুরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে রোববার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  বেলাবতে স্বতন্ত্র আসন বাস্তবায়ন পরিষদের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, এটাকে দুর্বলতা মনে করবেন না

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের

পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

১১

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

১২

দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

১৩

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

১৪

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

১৬

বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

১৭

ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

১৮

বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০

১৯

এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের জনগণের আজ থেকে আমরা স্বাধীন।

২০