অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচনী জনসভা ও শোভাযাত্রা করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে আসতে শুরু করে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হাতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিকেল ৫টার আগেই নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ভূষণ বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ হাতে নিয়ে সভায় অংশ নেন।

জনসভায় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ছাড়াও তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুসহ কয়েকজন।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি কালীগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি কালীগঞ্জের আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস, কালীগঞ্জবাসী কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে কালীগঞ্জের তৃণমূল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে।

আরও পড়ুন  রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

এসময় তিনি তার নির্বাচনী জনসভায় আসার পথে হামলা চালিয়ে তিন সমর্থককে আহত ও বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।

জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মনোনয়ন না পেয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১০

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১১

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১২

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৩

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৪

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৬

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৭

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

১৮

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১৯

বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

২০