অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

বিগ ব্যাশ লিগের চ্যালেঞ্জার ম্যাচে আর টিকে থাকতে পারল না রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। শক্তিশালী সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো হোবার্টকে। এই জয়ের মাধ্যমে সিডনি দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হোবার্ট অধিনায়ক বেন ম্যাকডারমোট। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ঝলমলে না হলেও ইনিংস গড়ে তোলেন সিডনির ওপেনার স্টিভেন স্মিথ। তার দৃঢ় ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিডনি।

স্মিথ সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। জোয়েল ডেভিস করেন ২৭ রান। এছাড়া ড্যানিয়েল হিউজ ১৩, জশ ফিলিপে ১৫, মোজেস হেনরিকস ১৯ এবং জ্যাক এডওয়ার্ডস ১৫ রান যোগ করেন, যা দলীয় স্কোরকে আরও সমৃদ্ধ করে।

আরও পড়ুন  বিসিবিতে নতুন পরিচালক নিয়োগ

হোবার্টের বোলিংয়ে রিলে মেরেডিথ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও বিলি স্টানলেক।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে হোবার্ট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে যায় তারা। অধিনায়ক ম্যাকডারমোট সর্বোচ্চ ৪০ রান করেন, বো ওয়েস্টার যোগ করেন ২৪। তবে অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য ইনিংস খেলতে না পারায় ১৪১ রানেই গুটিয়ে যায় হোবার্টের ইনিংস।

এই হারের মধ্য দিয়ে চলতি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের অভিযান শেষ হলো। অন্যদিকে, ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেল সিডনি সিক্সার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০