অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ভিডিও ভাইরাল

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ বলছে, ডাকাতরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন।

ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে রাখা একটি গাছের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালায়। এতে প্রাইভেটকারটির জানালার কাচ ভেঙে যায়।

বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখে আমরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাই। পুলিশ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা তাদের পিছু ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আমরা ভিডিও দেখেছি। তবে এটি কোন সড়কের ঠিক কোন স্থানের- সে বিষয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ভোটের সংগ্রহ করা হচ্ছে তারপর এই ডাকাতদের ধরার জন্য কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার প্রকৃত স্থান শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১০

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১১

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে:

১২

প্রথম কাজ করে কত টাকা মাইনে পেয়েছিলেন অমিতাভ?

১৩

মিনাবে স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

১৪

‘সোশ্যাল মিডিয়ায় চর্চা না হলে, ছবি ফ্লপ!’

১৫

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

১৬

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াসহ ৬ নারীকে

১৭

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান

১৮

মির্জা আব্বাসের মামলা / পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

১৯

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

২০