অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর রায়েরবাজারে সেনা অভিযানে গ্রেফতার ১৮, বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যান্সার গলি ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন দুষ্কৃতকারী ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়ছিল।

গ্রেফতারকৃতরা হলো- শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

আরও পড়ুন  মাদারীপুরে প্রবাসীর বাড়িতে বোমা মেরে ডাকাতির চেষ্টা, এলাকায় আতঙ্ক

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১২টি ধারালো তলোয়ার, দুটি চাপাতি, একটি চাইনিজ কুঠার, দুটি ধারালো সামুরাই, ১৩টি স্মার্ট ফোন, মাদক বিক্রির নগদ ৪০,২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, এই মাসের মধ্যে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলবে।

তিনি স্থানীয়দের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০