অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই পরিবারের ১৩ জনের ওপর জমি নিয়ে হামলার বিরোধ,

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জমি নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুলতান মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর থানায় আহত মাইন উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন- মো. আনিছ, বেল্লাল হোসেন, মো. সুজন, শাকিল হোসেন, ওমর ফারুক, মো. নাহিদ, মো. নাঈম, হামজা, ফারুক হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আহত মহিন ও বেল্লালদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বেল্লালরা জোরপূর্বক বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করে। ওই জমিতে থাকা জাল ছেঁড়ার অভিযোগ তুলে পরিকল্পিতভাবে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে মাইন উদ্দিনদের ওপর বেলালরা হামলা চালায়।

এতে মাইন উদ্দিনসহ সুমাইয়া আক্তার, শিউলি আক্তার, মো. মোবারক, মনছুরা খাতুন, পারভিন, মাইমুনা আক্তার, জুলফিকার, জিহাদ হোসেন, রৌশন আক্তার, আপন হোসেন, ফরিদা আক্তার ও মহিন হোসেন আহত হন।

আরও পড়ুন  বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ

মাইন উদ্দিন বলেন, আমার দখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জাল দিয়ে ব্যারিকেড দেয় আনিস এবং বেলাল গংরা। এ নিয়ে আমরা থানায় অভিযোগও দিয়েছি। ঘটনার দিন ওই জমির জাল ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বেলালরা আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বেলালের মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি নিয়ে দুপক্ষই অভিযোগ করেছে। ঘটনা তদন্তে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০