অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা, পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা, পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

বেনাপোলে বাছুরসহ গরু জবাইয়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পৌরসভা। একই সঙ্গে জব্দ করা মাংস বাজেয়াপ্ত করে পরবর্তীতে নষ্ট করা হয়।
অভিযানে আলম কসাই ও মানিক কসাইকে একত্রে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার স্যানিটার ইন্সপেক্টর রাশেদা। তিনি জানান, বাছুরসহ গরু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে অভিযানের পরপরই ঘটনাটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
এলাকাবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন—এই অপরাধের দায় এককভাবে কসাইদের নয়। তাদের অভিযোগ, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মহিলা স্যানিটারি অফিসারের অনুমতি ও অবহেলার কারণেই এসব পশু জবাই করা হয়ে থাকে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন টাকার বিনিময়ে অসুস্থ ও রুগ্ন গরু জবাইয়ের অনুমতি দেওয়া হয়। অথচ নিয়ম অনুযায়ী প্রতিটি পশু পরীক্ষা করে তবেই জবাইয়ের অনুমতি দেওয়ার দায়িত্ব স্যানিটারি অফিসারের।
অভিযোগকারীদের বক্তব্য, যদি সঠিকভাবে পশু পরীক্ষা করা হতো, তাহলে বাছুরসহ বা অসুস্থ গরু জবাইয়ের সুযোগই থাকত না। তাই এ ঘটনায় শুধু কসাই নয়, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট স্যানিটারি অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য রক্ষায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

Facebook Comments Box
আরও পড়ুন  ডিসেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গুর প্রকোপ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০