অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি কার্যালয়ের সেই প্রোগ্রামার গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি (সাবেক টুইটার) হ্যাকডের ঘটনায় যথেষ্ট প্রমাণ পাওয়ায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাকডের বিষয়ে গ্রেপ্তার ছরওয়ারে আলমের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ আছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি। তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপসহ আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা সরঞ্জামগুলো ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ছাড়া তদন্তের স্বার্থে প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মোবাইল ডিভাইসও ফরেনসিক পরীক্ষা করা হবে।

এদিকে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

Facebook Comments Box
আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে অশ্রুসিক্ত ফেনীর পৈতৃক বাড়ি, ভেঙে পড়েছেন স্বজন ও নেতা-কর্মীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০