অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত নিউজ: ৩-০৩-২০২৬

সামরুল হক, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর উপকণ্ঠ সাভার-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের ডগরমোড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মোহাম্মদ রনি (৫২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) একটি বিশেষ টিম এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন রনিকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ রনি মৃত আব্দুল গনির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও তিনি কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি ইয়াবা সংগ্রহ ও সরবরাহ চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন  চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বাদ দেয়ার গুঞ্জন

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে পুলিশ বদ্ধপরিকর।
স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে আসবে এবং তরুণ প্রজন্ম রক্ষা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০