অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ : কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব

গ্রাহকদের জন্য ডিজিটাল সুবিধা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বাজার সম্পৃক্ততা শক্তিশালী করতে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এই সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়।

এই অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা ভিনির অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম VIFUMECLUB.COM -এ নির্বাচিত কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ডিজিটাল ছাড় সুবিধা পাবেন। উদ্যোগটি ব্যাংকের এসএমই থ্রি-সিক্সটি ইকোসিস্টেম -এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে।

শুধু গ্রাহক সুবিধাই নয়, এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। যোগ্য এসএমই উদ্যোক্তারা ভিনির মাধ্যমে পণ্য বিতরণ, বাজার সংযোগ এবং ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর সুযোগ পাবেন। এতে করে তাদের ব্যবসা সম্প্রসারণ ও শেষ ধাপ পর্যন্ত বাজারে প্রবেশ সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আহসান পারভেজ খন্দকার।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদসহ ভিনি কসমেটিকসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ৬ বছরের শিশুকে খুন করে মাটিচাপা, খালার যাবজ্জীবন কারাদণ্ড

চুক্তি প্রসঙ্গে কিমিয়া সাআদত বলেন, এই অংশীদারিত্ব এসএমই থ্রি-সিক্সটি ভিশন -এর বাস্তব প্রতিফলন, যেখানে একদিকে গ্রাহকেরা পাবেন ডিজিটাল সুবিধা, অন্যদিকে এসএমই উদ্যোক্তারা পাবেন বাস্তবভিত্তিক বাজার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।

ভিনি কসমেটিকসের পক্ষ থেকে জানানো হয়, এ সহযোগিতার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহক সম্পৃক্ততা বাড়বে, নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানো সহজ হবে এবং উভয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভিজিবিলিটি জোরদার হবে।

এ উদ্যোগ দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং গ্রাহক ও এসএমই উদ্যোক্তাদের জন্য সাশ্রয়, সুবিধা এবং প্রবৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে বলেও জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০