অনলাইন ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে ভারতীয় ট্রাকে তল্লাশি: ১৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ চালক আটক-১

বেনাপোলে ভারতীয় ট্রাকে তল্লাশি: ১৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ চালক আটক-১

  • মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ১৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আনার গাজী (৩৯) নামে এক ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে (ডব্লিউবি ১১-ডি-০৩৯৭) তল্লাশি চালিয়ে এই মাদকজাতীয় ট্যাবলেটের চালানটি জব্দ করা হয়। আটক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানির আড়ালে প্রায়ই মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার হয়। এই চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন  দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার

বিজিবি জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আইসিপি কার্গো গেটে ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ট্রাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৬০০ পিস অবৈধ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি আরও নিশ্চিত করেছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক চালককে জব্দকৃত মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০