অনলাইন ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শার্শা কায়বা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের শার্শা কায়বা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি’র
অভিযানে ১টি পিস্তল ১ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১ টার সময় বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারী অস্ত্রসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান এর নেতৃত্বে কায়বা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। বিজিবি টহল দল ভারত হতে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে এক জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে।
উক্ত ব্যক্তি না থেমে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ১টি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), ১ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের মূল্য-১,০০,০০০/-, ম্যাগাজিন-৫,০০০/-, গুলির মূল্য-১,০০০/- এবং ভারতীয় এস্কার্প সিরাপ এর মূল্য-১৬,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য-১,২২,০০০/- (এক লক্ষ বাইশ হাজার) টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Facebook Comments Box
আরও পড়ুন  গাজীপুরে ভোররাতে আগুনে পুড়লো আরও দুই বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০