অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে হাতেনাতে আটক করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই ব্যক্তি হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডেল জব্দ করা হয় বলে দাবি করা হয়।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

পরে তাঁদের জামায়াতের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে নেওয়া হয়। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দ টাকাসহ তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচনবিধি সম্মত নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন।’

কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০