অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সালথা উপজেলার নটখোলা এলাকায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ১২টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ ওঠে।


জানা যায়, বোয়ালমারী উপজেলা ও সালথার সীমান্ত এলাকায় অবস্থিত ময়েনদিয়া বাজার। গত ২০২৪ সালের ৫ আগস্টের আগে বাজারটির নিয়ন্ত্রণ করতেন মান্নান মাতুব্বর এবং ৫ আগস্টের পর বাজারটির নিয়ন্ত্রণে নেন জিহাদ মিয়া ও টুলু মিয়া। এরপর নির্বাচনের আগেরদিন এলাকায় ফিরে আসেন মান্নান মাতুব্বর এবং বাজার পুনরায় নিয়ন্ত্রণে নেন।


এটা নিয়ে শুক্রবার রাতে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। শনিবার সকালে মান্নান মাতুব্বরের অনুসারী নটখোলা গ্রামবাসীদের ময়েনদিয়া বাজারে আসতে বাধা দেন জিহাদের সমর্থকরা।

এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়, এ ছাড়া ১২টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
 

আরও পড়ুন  নরসিংদী জেলা পুলিশের সফল মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১০

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১১

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১২

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৩

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৪

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৬

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৭

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

১৮

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১৯

বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

২০