অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে পরাজয়ের পরও ভোটারদের ধন্যবাদ জানাতে মাঠে খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী

খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের কাছে ২৬ হাজার ১৪ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান। তবে ফলাফল ঘোষণার পর থেকেই তিনি ভোটার ও সমর্থকদের ধন্যবাদ জানাতে এলাকায় এলাকায় ঘুরছেন।

আজ রোববার মনিরুল হাসান কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী, কয়রা সদর, মহারাজপুর ও মহেশ্বরীপুরসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করেন। এর আগে শনিবার পাইকগাছা উপজেলার কপিলমুনি, হরিঢালী, লতা বাজারসহ কয়েকটি এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।

রোববার দুপুরে কয়রার উত্তর বেদকাশী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মনিরুল হাসান বলেন, ‘দীর্ঘ দুই মাস আমার দলের নেতা–কর্মী ও কয়রা–পাইকগাছার মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই নিজের অর্থ খরচ করে নির্বাচনী কাজ করেছেন। এই ঋণ শোধ হবার নয়। আমি সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচিত হই বা না হই, এই এলাকার মানুষকে ছেড়ে যাব না—এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অঙ্গীকার রক্ষায় আপনাদের মাঝে এসেছি। সুখে–দুঃখে পাশে থাকব।’

সমর্থকদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে মনিরুল হাসান বলেন, ‘এই আসনে আমরা জয়ী হতে পারিনি। তবে সারা দেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত না হলেও উন্নয়ন থেকে কাউকে বঞ্চিত হতে দেব না।’

আরও পড়ুন  ডিবির পৃথক তিনটি অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মনিরুল হাসান বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আশ্বস্ত করছি, যেকোনো বিপদে–আপদে আমরা আপনাদের পাশে থাকব। নির্ভয়ে ব্যবসা–বাণিজ্য ও স্বাভাবিক জীবন যাপন করবেন। কেউ অন্যায় আচরণ করলে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ দলীয় নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মারামারি বা হানাহানিতে জড়াবেন না। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।’

এ সময় খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উত্তর বেদকাশীর বাসিন্দা ও বিএনপির সমর্থক আনন্দ রায় প্রথম আলোকে বলেন, ‘ভোটে হারার পরও প্রার্থী আমাগের খোঁজ নিতি আইছে, এইডা ভালো লাগিছে। তিনি আইসে আমাগের সাথে কথা কইছেন, ধন্যবাদ জানাইছেন—এতেই আমরা সন্তুষ্ট।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১০

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১১

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১২

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৩

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৪

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৬

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৭

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

১৮

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১৯

বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

২০