অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশি ক্রিকেটার

গত মাসে অনুষ্ঠিত হওয়া নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূলপর্বের টিকিট পেয়েছে। নিগার সুলতানা জ্যোতি বাহিনী ৭ ম্যাচের একটিতেও হারেনি, এই অর্জনে সবচেয়ে বড় অবদান মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির।

২৪ বছর বয়সি মোস্তারি পুরো আসরজুড়ে ৭ ম্যাচে করেছিলেন ২৬২ রান, সেটাও ১৪৫.৫৫ স্ট্রাইকরেটে। অন্তত দেড়শ রান করাদের মধ্যে তার সমান স্ট্রাইকরেট কারো নেই। মোস্তারি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শুধু জানুয়ারি মাসেই তিনি করেছেন ২২৯ রান। এই পারফরম্যান্স দিয়ে মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ৩ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের তারা নরিসকে। লুইস বাছাইপর্বে ২৭৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। তার দলও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

দুর্ভাগা নরিস। বাঁহাসি পেসার বাছাইপর্বের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তবে তার দল বিশ্বকাপে জায়গা পায়নি। বাকি দুটি স্পট দখল করেছে নেদার‌্যান্ডস ও স্কটল্যান্ড।

১২ দল নিয়ে মূলপর্ব বসবে ১২ জুন থেকে, ফাইনাল ৫ জুলাই। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড বাদে অন্য ৮টি দল হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

পুরস্কার দিয়েছে পুরুষ ক্যাটাগরিতেও। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ড্যারেল মিচেল, জো রুট ও সূর্যকুমার যাদব। মাসসেরার পুরস্কার জিতেছেন কিউই ব্যাটার। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরিতে ৩৫২ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে করেন ১২৫ রান। জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ২৪২ রান করে সিরিজসেরা হয়েছিলেন। আর সূর্যকুমার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচে ২৪২ রান করেন।

Facebook Comments Box
আরও পড়ুন  অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০