
লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামে বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রপ্তিবেদনা বলা হয়, স্থানীয়রা কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ পেয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান। কেউ যদি হিজবুল্লাহর সদস্য বা তাদের সামরিক স্থাপনা ও সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়বে।’
ইসরায়েলি বাহিনী, সেখানকার ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলার পর থেকে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। লেবাননে স্থানীয় সময় সোমবার ভোর থেকে তারা সরে যাচ্ছে।
মন্তব্য করুন