অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে তেল শোধনাগারের ওপর ড্রোন হামলা কিসের ইঙ্গিত

সৌদি আরবে চালকবিহীন বিমান বা ড্রোন দিয়ে দুটি তেল শোধনাগারের ওপর আক্রমণ চালানো হয়েছে। দুটি শোধনাগারই রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর পরিচালনাধীন।

অন্তত দশটি ড্রোন ব্যবহার করে আবকাইক শোধনাগার এবং খুরাইস তেলক্ষেত্রের ওপর আক্রমণ চালানো হলে এগুলোতে আগুন ধরে যায়, তবে সবশেষ খবরে সৌদি কর্মকর্তারা বলেছেন দুটি স্থাপনাতেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে, তারাই এ আক্রমণে চালিয়েছে এবং ভবিষ্যতে সৌদি আরবের ওপর তাদের আক্রমণের আওতা আরো সম্প্রসারিত করা হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি

হুতি বিদ্রোহীদের সাথে ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশনের ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে।

সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি জানায়, শনিবার ভোর চারটার দিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর নিরাপত্তা দল – আবকাইক ও খুরাইসের দুটি স্থাপনায় ড্রোন আক্রমণের ফলে সৃষ্ট আগুন নেভানোর কাজ শুরু করে।

কারা এ আক্রমণের পেছনে আছে, বা এতে কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে সৌদি কর্মকর্তারা কোন মন্তব্য করেন নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০