অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জল্পনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, খামেনি বর্তমানে জীবিত এবং সম্পূর্ণ নিরাপদ স্থানে রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানের কেন্দ্রস্থলে খামেনির দপ্তরের কাছে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়। ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১২’ দাবি করেছিল যে, খামেনি সম্ভবত নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যতটুকু জানি, সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দু’জনেই বেঁচে আছেন এবং সুস্থ আছেন। প্রায় সব শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব নিরাপদ রয়েছেন।

আরও পড়ুন  নোয়াখালীতে প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, আটক ১

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, হামলার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ নেতাকে তেহরান থেকে একটি অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খামেনির প্রতিনিধি ড. আবদুল মাজিদ হাকিম ইলাহী এক বিবৃতিতে বলেন, সর্বোচ্চ নেতা সুস্বাস্থ্যের অধিকারী এবং তিনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।

 

এদিকে, ইরানের আল-আলম টেলিভিশন জানিয়েছে, খামেনি খুব শীঘ্রই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এই ভাষণটি সরাসরি হবে নাকি পূর্ব ধারণকৃত, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি ইরানের ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০