অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা বলেন। তিনি বলেছেন, এ লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি থেকে ডাটা সংগ্রহ, এন্ট্রি শুরু হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে এই কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়া সেই ভেন্যু পরিবর্তন করে মহাখালীর কড়াইল বস্তিতে নিয়ে আসা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির যে নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকার প্রকল্প, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, বগুড়া সদর আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে প্রধানমন্ত্রী গেলে আচরণবিধি লঙ্ঘন হবে। তাই ঢাকায় কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সমাকল্যাণমন্ত্রী বলেন, এখানে ৪৪ হাজার পরিবার আছে। মাঠ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেগুলো কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। তথ্য এন্ট্রি দেওয়ার পর একটা স্মার্ট কার্ডের মতো হবে, এই কার্ডটার মধ্যে আবার সব পরিবারের তথ্য দিতে হবে, দেওয়ার পর এটাকে প্রিন্ট করতে হবে। আমাদরে যা পরিকল্পনা ছিল তার থেকে প্রায় ছয় গুন বেশি কার্ড লাগছে।

ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে ক্রাইটেরিয়াটা কী? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা পাবেন। এই কার্ডের মাধ্যমে নারী যেমন ক্ষমতায়িত হবেন, তেমনি মা তাঁর বাচ্চাদের পড়াশোনা ও পুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করতে পারবেন। এই সুবিধা চলমান প্রক্রিয়া। নিম্নবিত্ত একসময় মধ্যবিত্ত হবে আবার একজন উচ্চবিত্ত হয়তো নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। সুতরাং, এই কার্ডের উপকারভোগী হয়তো একদিন কমবে বা পরিবর্তন হবে। মানুষের আর্থিক সচ্ছলতা বাড়লে কার্ডের সুবিধাভোগীর সংখ্যা আস্তে আস্তে কমবে।

Facebook Comments Box
আরও পড়ুন  নওগাঁয় ৩০ শতাংশ শিক্ষার্থী বই পায়নি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০