অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর আগ্রাসনের প্রতিবাদে ‘হ্যান্ডস এগেইনস্ট ইমপেরিয়ালিজম’ নামের এক মানববন্ধন কর্মসূচি করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও মহানগর শাখাসহ বিভিন্ন কলেজের নেতা-কর্মীরা অংশ নেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথিবীর প্রতিটি প্রান্তে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। ইরান ও ফিলিস্তিনে হামলা করে লাখ লাখ শিশু, বৃদ্ধ ও যুবককে হত্যা করা হয়েছে। ওই হামলার পর যখন পাল্টা হামলা চালানো হচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ। এ রকম অদ্ভুত এক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে। আমাদের লড়াই এই অদ্ভুত বিশ্বব্যবস্থাকে ভেঙে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিশ্বব্যবস্থার দিকে নিয়ে যাওয়া।’

জাহিদ আহসান আরও বলেন, ‘আমরা এমন একটি পৃথিবীর কল্পনা করি, যেখানে বিনা দোষে, অন্যায়ভাবে, আইন-আদালতের বাইরে গিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারবে না। পৃথিবীতে আইন-আদালত ও বিচারব্যবস্থার বাইরে গিয়ে কেউ অন্য দেশের ওপর হামলা চালাতে পারবে না।’

এ সময় ‘জুলাই সনদের’ প্রসঙ্গ তুলে জাহিদ আহসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বর্তমান সরকার নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। গণ-অভ্যুত্থানের ফলে যে সংস্কার, যে ‘জুলাই সনদ’, সেটাকে অবৈধ ঘোষণা করে রিট করা হয়েছে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে। এটা বিএনপির প্ল্যান, তারা জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়, সংস্কারকে অস্বীকার করতে চায়।

আরও পড়ুন  রাজবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, যেসব মুসলিম রাষ্ট্র নিজেদের শক্তিশালী ও ক্ষমতাবান করার জন্য নিজেদের ভূমিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি স্থাপন করেছে, তারা কখনোই যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলয়ের বাইরে যেতে পারবে না। সারা জীবন তাদের দাসত্বের জীবন পার করতে হবে।

বাংলাদেশ সরকারের কাছে সামরিক সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়ে তাহমিদ আল মুদ্দাসসির আরও বলেন, ‘আপনারা পারমাণবিক বোমা তৈরি করেন, ব্যালিস্টিক মিসাইল তৈরি করেন।’

ভারতকে ইঙ্গিত করে তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ‘আপনার পাশেও আরেকটা ইসরায়েল আছে। ওই ইসরায়েল একইভাবে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ন করার জন্য বসে আছে। তারা শুধু ছুতো (অজুহাত) খোঁজে, একটা সুযোগ খোঁজে—কীভাবে আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ন করা যায়।’

কর্মসূচিতে মহানগর, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজ শাখাসহ অন্য নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুসহ ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার

চকরিয়ায় পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে রেলকর্মী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল

ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে: ফারাহ পাহলভি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

১০

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

১২

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

১৩

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

১৪

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

১৫

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

১৬

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

১৭

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

১৮

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১৯

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

২০