অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। ইকরার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন।

সম্প্রতি নাটকের শুটিংয়ের জন্য আলভী ও তিথি নেপাল যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায়—তিথির জন্মদিন উদ্‌যাপনের উদ্দেশ্যেই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলভী। ২৮ ফেব্রুয়ারি ইকরা মৃত্যুবরণ করেন। এর পর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

ইকরার মৃত্যুর পর আলভী দেশে ফেরেননি—এমন অভিযোগ ওঠে। এ বিষয়ে তিথি বলেন, তিনি পুরো টিমের সঙ্গে দেশে ফিরেছেন। তাঁর ভাষ্য, ইকরার মৃত্যুর দিনই দেশে ফেরার টিকিটের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা হলে পুরো টিম একসঙ্গে ফেরে।

যাহের আলভী ও ইফফাত আরা তিথি
যাহের আলভী ও ইফফাত আরা তিথিছবি : ফেসবুক থেকে

আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথি বলেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তিনি বলেন, ‘একটি অফিসে সহকর্মীদের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ইন্ডাস্ট্রিতে আলভী আমার ভালো বন্ধু—এ কথা আমি আগেও বলেছি।’

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

ইকরার মৃত্যুর পর ২৮ মিনিটের একটি ভিডিও বার্তায় আলভী বলেন, তিথির জন্মদিন উদ্‌যাপনের জন্য নেপাল গিয়েছেন—এ দাবি সঠিক নয়। সম্পর্কের বিষয়ে আলভী বলেন, তিথির সঙ্গে তাঁর একটি ‘নির্ভরশীল বন্ধন’ তৈরি হয়েছিল, তবে তা বৈবাহিক সম্পর্ক ভাঙার মতো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তাঁর দাবি, তিনি কখনোই ইকরাকে ডিভোর্স দেওয়ার কথা বলেননি।

জাহের আলভী

একই সঙ্গে আলভী উল্লেখ করেন, দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন ছিল এবং ইকরা একাধিকবার ডিভোর্স চেয়েছিলেন। তাঁর মতে, ‘একটি টক্সিক সম্পর্ক টেনে রাখার চেয়ে না থাকাই ভালো।’

ইকরার ঘনিষ্ঠজনদের দাবি, আলভী ও তিথির ঘনিষ্ঠতা ইকরাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। যদিও এ অভিযোগ অস্বীকার করে তিথি ও আলভী দুজনই তাঁদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দাবি করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুসহ ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার

চকরিয়ায় পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে রেলকর্মী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল

ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে: ফারাহ পাহলভি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

১০

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

১২

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

১৩

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

১৪

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

১৫

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

১৬

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

১৭

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

১৮

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১৯

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

২০