অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪ গোলে উজবেকিস্তানের কাছে ৪ হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচামরার ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেও হলো না শেষ রক্ষা। ৪-০ গোলের হার দিয়েই পিটার বাটলারের দলের শেষ হলো এশিয়ান কাপের মিশন। হারলেই শেষ এশিয়ান কাপের স্বপ্ন– এমন সমীকরণ নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল সবুজের দল। ফলস্বরূপ ১০ মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন। ম্যাচের ৩১ মিনিটে ঋতুপর্ণার আক্ষেপ। বক্সের বাইরে থেকে তার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন উজবেক গোলরক্ষক মাফতুনা।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কিন্তু বারবারই সেই আক্রমণগুলো খেই হারাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণের সামনে। তবে ৪ মিনিটে ২ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭০ মিনিটে আরও একবার জাল কাঁপালেও বাতিল হয় সেই গোল। শেষ দিকে আরও এক গোল হজম করে বাটলার শিষ্যরা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। ফলে নারী এশিয়ান কাপের শেষ আটে জায়গা করে নিতে এই ম্যাচে উজবেকিস্তানকে হারাতেই হতো। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।

Facebook Comments Box
আরও পড়ুন  জোড়া গোলে রাঙালেন মেসি আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০