অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যম ও বিরোধী দলের রাষ্ট্র মেরামতে ভূমিকা অপরিহার্য : রহমাতুল্লাহ

রাষ্ট্র মেরামত ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যম ও বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (১১ মার্চ) বরিশাল সদর রোডস্থ হোটেল কিং ফিসারে স্থানীয় দৈনিক আজকের তালাশ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জাতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে শক্তিশালী বিরোধীদল থাকলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ভারসাম্য বজায় থাকে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় স্বাধীন গণমাধ্যম ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অত্যন্ত প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে বড় অবদান রাখছেন।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মারুফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপি নেত্রী সেলিনা বেগম, রাশিদা বেগম প্রমুখ।

Facebook Comments Box
আরও পড়ুন  কোটি টাকার সম্পদ মাহফুজ আলমের ভাইয়ের, লড়ছেন এনসিপির হয়ে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০