অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরের গলিত মিলল মরদেহ যমুনার চরে

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর চর থেকে আনুমানিক ১৩ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভূতের মোড় সংলগ্ন নাগরপুরের পাকশামাইজাল এলাকার যমুনার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি মরদেহ আটকে পড়ে। জেলেরা মরদেহটি উদ্ধার করে পার্শ্ববর্তী চরে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে মরদেহটি উজান থেকে ভেসে এই এলাকায় এসেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের বিভিন্ন অংশ পচে বিকৃত হয়ে গেছে। ফলে প্রাথমিকভাবে কিশোরটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
আরও পড়ুন  কুরিয়ারে পাঠানো বস্তায় মিলল ১৪ কেজি গাঁজা!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০