অনলাইন ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুজব কারা ছড়াচ্ছেন জানালেন আবিদ নিজেই

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যাচার থামছেই না। বিভিন্ন ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে এক শ্রেণির ব্যক্তি বা গোষ্ঠী জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি কয়েকটি পোস্টে আবিদকে নিয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন দাবি করা হয়। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো আবিদকে নিয়ে প্রকাশিত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। তারা বলছে, যাচাই না করেই এমন তথ্য ছড়িয়ে দেওয়া সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।

আবিদুল ইসলাম অভিযোগ করেছেন, গত কয়েক মাসে তাকে নিয়ে অন্তত ৭০০ গুজব ছড়ানো হয়েছে।
তিনি কালবেলাকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র গুজব ছড়ানো শুরু করে। তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার আইডি দিয়ে, হাজার হাজার ফটোকার্ড দিয়ে তৃণমূল পর্যন্ত আমার নামে অপপ্রচার চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবার পর থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি।’

আরও পড়ুন  খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

তিনি এ ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, গুজব প্রতিরোধের জন্য সবার আগে প্রয়োজন সচেতনতা। যে কোনো তথ্য প্রকাশ করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা উচিত। একইসঙ্গে ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১০

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১১

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১২

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৩

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৪

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৬

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

১৭

সরকার পক্ষ কী কী অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে, জানালেন হাসনাত

১৮

সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ

১৯

গুজব কারা ছড়াচ্ছেন জানালেন আবিদ নিজেই

২০