অনলাইন ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

বাংলাদেশের জার্সিতে ম‌্যাচ খেলার প্রহর গুনছেন সাকিব আল হাসান। দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

এ জন‌্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চেয়ে তার অবস্থান তুলে ধরে পোস্ট দিয়েছেন ক্রিকেটের সবচেয়ে বড় এই সুপারস্টার।

দুই বছর হলো সাকিব দেশের বাইরে। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। নিজের জেলা শহর মাগুরা-১ আসন থেকে নির্বাচন করেছিলেন; তবে তার কোনো রাজনৈতিক অতীত ছিল না। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ। ক্রিকেটার হওয়ার সুবাদে অনেকবারই সাবেক প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার; তিনি রাজনীতিতে এসেছেন মূলত ক্রিকেটেরই সূত্রে।

সরকার পতনের পর সাকিব এখনো বাংলাদেশে ফেরেননি। এরই মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে। পুঁজিবাজারে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মামলা হয়েছে দুদকেও। তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

সাকিবের দেশে ফেরা নির্ভর করছে নতুন সরকারের সিদ্ধান্তের ওপর। বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে এবং তাকে নিয়ে সরকার কঠোরও হবে না। তার কথাতেই বড় স্বপ্ন দেখছেন সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারেও সাকিব জাতীয় দলে খেলার আশা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সোমবার (৬ মার্চ) রাতে নিজের ফেসবুক পোস্টে সাকিব স্পষ্ট করে জানিয়েছেন, তার সব ভাবনা আপাতত ক্রিকেটেই।

সাকিব লিখেছেন, ‘‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’’

আরও পড়ুন  বাংলাদেশকে নিয়ে ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করলেন মদন লাল

সাকিবের বিশ্বাস জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েই ক্রিকেট ক‌্যারিয়ার শেষ করতে পারবেন। সেজন‌্য পুরো বাংলাদেশকেই তার পাশে চাইলেন, ‘‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’’

সাকিবের রাজনৈতিক ভাবনা নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলছিলেন। ভবিষ‌্যতে তাকে রাজনীতির ময়দানে দেখা যাবে কি না, সাকিব আওয়ামী লীগের রাজনীতি করবেন কি না; তা নিয়ে উৎকণ্ঠা ছিল অনেকেরই। তবে বিভিন্ন পোস্টে সাকিব নিজের ভাবনা, রাজনীতির মতাদর্শ স্পষ্ট করেছেন।

এর আগে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্ট-এ সাকিব স্পষ্ট করে বলেন, ‘‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনো বাকি আছে। এটা এমন কিছু, যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনো আছে।’’

সর্বশেষ সোমবার রাতের পোস্টে আরো একবার সেই ভাবনা পরিষ্কার করলেন এভাবে, ‘‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১০

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১১

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১২

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৩

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৪

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৬

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

১৭

সরকার পক্ষ কী কী অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে, জানালেন হাসনাত

১৮

সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ

১৯

গুজব কারা ছড়াচ্ছেন জানালেন আবিদ নিজেই

২০