অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউস বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল , নতুন আশঙ্কা

গত শুক্রবার ঘোষিত ৪৯০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা কর্তনের তালিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) বাদ দিয়েছে হোয়াইট হাউস। এই পদক্ষেপের ফলে আইনপ্রণেতা, ব্যবসায়ী সংগঠন এবং বৈশ্বির বাণিজ্য সংস্থার প্রধানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলেছেন, প্রশাসনের একতরফাভাবে এই অর্থ কর্তন অবৈধ। কারণ কংগ্রেস ইতিমধ্যেই এই অর্থ বরাদ্দ দিয়েছে। বাণিজ্য সংস্থাগুলোর মতে, ডব্লিউটিওর অর্থায়ন বন্ধ করা হলে চীনের কাছে মার্কিন আধিপত্য খোয়াতে হবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালা মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সমস্যা সমাধানে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রধান জেমিসন গ্রিয়ার এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

গত শুক্রবারের ওই ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থায় আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ২ কোটি ৯০ লাখ অর্থ সহায়তা প্রদানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আমেরিকান ফাস্ট নীতির পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ডব্লিউটিওকে “দন্তহীন” বলে মন্তব্য করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে ডব্লিউটিওর তথ্য সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত একটি বাণিজ্য সূত্র জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার আর কোনো তহবিল কর্তন করা হবে না। এর বাইরে তিনি আর কোনো তথ্য দেননি।

এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস এবং বিশ্ব বাণিজ্য সংস্থ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আমেরিকাকে আবারও মহান হিসেবে গড়ে তুলবেন। তার আলোকে বিদেশে মার্কিন সহায়তা বন্ধ এবং অভ্যন্তরীণ বিষয়কে গুরুত্ব দেয়ার জন্য গত শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থ কাটছাঁট করা হয়েছে।

আরও পড়ুন  আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসন বহু বছর ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার সমালোচনা করে আসছে। কারণ এটি বাণিজ্য সংঘাতের নিষ্পত্তি করতে বা বৈশ্বিক বাণিজ্যের মানদণ্ডে অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০