অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বেলা ১১টায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীদের ‘১, ২, ৩, ৪ প্রক্টর তুই গদি ছাড়’, ‘যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না’, ‘আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবিসমূহ হলো, আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তাহীন শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আবাসন ও মালামাল উদ্ধারের উদ্যোগ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু তদন্তে অপরাধীদের বিচার ও নিরপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক, সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ ও এর বাস্তবায়ন এবং প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসন দায়িত্ব এড়িয়ে গিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং প্রশাসনের ব্যর্থতা স্বীকারের দাবি জানান। এ ছাড়া ২ নম্বর গেটের বাসা ছেড়ে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া এবং আশ্রয়হীন শিক্ষার্থীদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন  সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০