অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

তারেকের ফেরায় বাধা নয়, সহায়তায় রাজি সরকার

জেলা প্রতিনিধি শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

দৈনিক প্রতিদিন খবর)

ররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ ক্ষেত্রে ভ্রমণ নথি বা পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সরকার তা সমাধান করবে বলেও তিনি উল্লেখ করেন।আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ‘তিনি এই দেশের নাগরিক, তাই যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তবে দেশে ফেরা সম্পূর্ণভাবে তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা সহযোগিতা করব, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।’লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ইস্যু করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত সেটি নির্ভর করছে তিনি কবে দেশে ফিরতে চান তার ওপর। যখনই আসতে চাইবেন, প্রয়োজনীয় নথি সংক্রান্ত সহায়তা দেওয়া হবে।’সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ সংক্রান্ত চিঠি নিয়ে ভারত কোনো সাড়া দিয়েছে কি না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে নয়াদিল্লি থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বিতীয়বারও কোনো চিঠি পাঠানো হয়নি।’ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, নতুন করে বলার কিছু নেই। আগেও যেমন বলা হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তবে সম্পর্ক এগিয়ে নিতে হলে দুই দেশের পারস্পরিক আগ্রহ প্রয়োজন।আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধান মিশন ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে এবং তারাই বিষয়টি পরিচালনা করছে।আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে উন্নয়ন অংশীদারদের অবস্থান কী—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’সার্বিকভাবে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, সরকার তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র তারেক রহমানের ওপরই নির্ভর করছে।

Facebook Comments Box
আরও পড়ুন  আইন-শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত: নরসিংদীর শ্রেষ্ঠ ওসি মডেল থানার মোহাম্মদ এমদাদুল হক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০