অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাৎ হোসেন লিটন যুবলীগের রাজনীতির পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০