অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই : অর্থ উপদেষ্টা

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনই তেলের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমদানির প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে। আপাতত আগের দামেই জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে; তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

ইরান-ইসরায়েল যুদ্ধে প্রভাব বাংলাদেশে পড়তে পারে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, এ ছাড়া প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না ।

প্রসঙ্গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আরও পড়ুন  ৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

এই হামলার পর অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে ৯ শতাংশ বেড়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

এদিন রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬.২৯ ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ৭৫.৬৫ ডলার হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০