অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের দুইপাশই বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার দুপুর দেড়টার দিকে সড়কের দুইপাশেই বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এ কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

উত্তরা থেকে গুলিস্তান-সদরঘাটগামী বহু গণপরিবহন একের পর আটকে থেকে কাকলী মোড় ছাড়িয়ে বহুদূর গিয়ে ঠেকেছে। যে কারণে ফার্মগেটের উদ্দেশে যাওয়ার জন্য ফ্লাইওভারেও উঠতে পারছে না গণপরিবহনসহ ব্যক্তিগত বাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

সড়ক অবরোধের বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এর মধ্যে একতা পরিবহনের আরও ৭-৮টি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। এর জেরে শ্রমিকরা রাস্তা আটকে দিয়েছে।

ওসি বলেন, সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে।

মোটরসাইকেল আরোহী শিমুল বলেন, সড়ক আটকে রাখার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনেও মানুষ যাতায়াত করতে পারছে না। তারা মোটরসাইকেলও যেতে দিচ্ছে না। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও আটকে থাকতে দেখেছি।

তিনি আরও বলেন, প্রধান সড়ক অবরোধের কারণে গুলশান-বনানী এলাকার সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার, ১৫ দিনে কোটি টাকার মালামাল জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০