অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানদের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

শারজাহতে ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এই জয়ের মূল কারিগর অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। তিনি ব্যাট হাতে ২৫ রান করার পর বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন। তার স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা।

মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে এমন বড় ব্যবধানে জয় পাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে পাকিস্তানি বোলাররা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজ তার স্পিন জাদুতে আফগান ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। তার হ্যাটট্রিকটি ছিল দুই ওভার জুড়ে।

প্রথমে ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান। এরপর অষ্টম ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন। নিজের শেষ বলে রশিদ খানকে আউট করে তিনি পাঁচ উইকেট তুলে নেন। তার বোলিং ফিগার ছিলো ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট, যা আন্তর্জাতিক টি২০ তে তার সেরা বোলিং পারফরম্যান্স।

আরও পড়ুন  অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

নেওয়াজের স্পিন আক্রমণের পর আফগান ব্যাটাররা আর ঘুরে দাঁড়াতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক রশিদ খান। আর কোনো ব্যাটারই ২০ রানের কোটা পার করতে পারেননি। শেষ পর্যন্ত আফগানরা মাত্র ১৫ দশমিক ৫ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে নেওয়াজ ছাড়াও আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম দুটি করে উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০