অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাবতে দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার ২ নরসিংদী: নরসিংদীর বেলাবতে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।

বেলাবতে দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার ২
নরসিংদী: নরসিংদীর বেলাবতে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। এর মধ্যে একজন অবৈধ গুলিসহ এবং অন্যজন অপহরণ ও ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এ দুটি ঘটনা ঘটে।
অবৈধ গুলিসহ যুবক আটক
বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল ছামাদ নিয়মিত ডিউটির অংশ হিসেবে ভোররাতে চর উজিলাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, ওই এলাকার রমজান আলীর বাড়িতে অবৈধ গুলিসহ রাফি হাসান তামিম (২২) নামে এক যুবক অবস্থান করছেন। পুলিশ সেখানে গেলে তামিম পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬২ ক্যালিবারের রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যার গায়ে ‘RWS 7×57’ লেখা ছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
এদিকে, চর উজিলাব পশ্চিমপাড়ার শেফালী বেগমের অভিযোগে তার নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়ে শিলা মনিকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সোহান মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সোহান মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর রায়পুরা থানার রামনগরহাটিতে নিজের বাড়িতে আটকে রেখে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।
পরে পরিবারের সদস্যরা শিলা মনিকে বারৈচা বাজার এলাকায় খুঁজে পায়। শিলা তার পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বললে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এসআই মোহাম্মদ নবী হোসেন ও এসআই শিহাব আহমেদের নেতৃত্বে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ৭ সেপ্টেম্বর ভোরে রামনগরহাটিতে অভিযান চালিয়ে সোহান মোল্লাকে গ্রেপ্তার করে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
আরও পড়ুন  গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০