অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের একটু সহিষ্ণু ও রিয়ালিস্টিক হতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা-আকাঙ্ক্ষাটা কী, সেটা অনেক সময় আমরা মনে করি যে সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে, আমরা কী একটু বেশি চাইছি? আমরা কী খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে চাইছি?’

তিনি বলেন, ‘মনে হয় আমাদের একটু সহিষ্ণু ও রিয়ালিস্টিক হতে হবে।’

গত শনিবার রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আজকে আমি মদিনা সনদের কথা বলেছি, বিরাট-বিশাল আদর্শের কথা বলেছি। সেটা কোনো না কোনো সময় হয়তো অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়ে যায়। সেই আদর্শ অর্জনে ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়। তবে তাই বলে পিছপা হওয়া যাবে না।’

আরও পড়ুন  বেলাবতে দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার ২ নরসিংদী: নরসিংদীর বেলাবতে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।
তিনি আরো বলেন, ‘আপনার ধর্ম, জেন্ডার, বর্ণ, ভাষা, গায়ের কী রং কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। আমার মনে হয় সেটাই বোধ হয় আজকের মেসেজটা ছিল।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমার মনে হয় যে আলোচনা, একসঙ্গে বসা এবং এগুলো যে ঘটনাগুলো ঘটছে এর সূত্রপাতটা কোথায়, কেন এগুলোর জন্ম হয়—সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। রাজবাড়ীর ঘটনায় নিরুৎসাহ হবেন না, এগিয়ে যেতেই হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০