অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার ভয়েস ওভার ওয়াই-ফাই চালু, জেনে নিন এর সুবিধা

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই প্রযুক্তি। যা দেশের টেলিযোগাযোগ খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে বাংলালিংককে এই উদ্যোগের জন্য অভিনন্দন জানান। তিনি আরো বলেন, ‘সরকার প্রত্যাশা করছে, অন্যান্য মোবাইল অপারেটররাও দ্রুত এই সেবা চালু করবে, যেন নগর ও গ্রামীণ উভয় অঞ্চলের ব্যবহারকারীরা সমানভাবে উপকৃত হতে পারেন।’

তিনি জানান, আগস্ট মাসের শুরুতেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।

ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) কী?

VoWiFi হলো একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে যেকোনো ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে ভয়েস কল করতে পারেন। এটি এক ধরনের সাধারণ ফোনকল হলেও সংযোগটি হয় ওয়াই-ফাই ইন্টারনেটের মাধ্যমে।

VoWiFi কিভাবে কাজ করে?

যখন ফোনে VoWiFi চালু থাকে এবং সেটি কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়, তখন ফোনটি অপারেটরের সার্ভারে একটি বিশেষ ধরনের পরিচয় যাচাই অনুরোধ (EAP-SIM/EAP-AKA) পাঠায়।

আরও পড়ুন  চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে

এই অনুরোধটি প্রথমে যায় ePDG (Evolved Packet Data Gateway)-তে। এরপর তা পৌঁছে অপারেটরের AAA সার্ভার-এ, যা সিম কার্ডের IMSI ও এনক্রিপশন তথ্য যাচাই করে HLR/HSS (Home Subscriber Server) থেকে।
যাচাই সফল হলে, ফোনের সঙ্গে অপারেটরের IMS (IP Multimedia Subsystem) নেটওয়ার্কের মধ্যে একটি নিরাপদ IPSec টানেল তৈরি হয়। ফলে, ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও সেটি কার্যত মোবাইল নেটওয়ার্কের মতোই কাজ করে।

VoWiFi-এর মূল সুবিধাগুলো

১. ভালো ইনডোর কাভারেজ : বেজমেন্ট, গ্রামাঞ্চল বা মোটা দেয়ালের ভিতর যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে VoWiFi কার্যকরভাবে কাজ করে।

২. নেটওয়ার্কে চাপ কমায় : সেলুলার ভয়েস ট্রাফিক ওয়াই-ফাইয়ের মাধ্যমে অফলোড হওয়ায় মোবাইল নেটওয়ার্কে চাপ কমে।

৩. উন্নত কল কোয়ালিটি : এইচডি মানের ভয়েস কল, কম কলড্রপ এবং দ্রুত সংযোগের সুবিধা পাওয়া যায়।

৪. ব্যয় সাশ্রয়ী : আন্তর্জাতিক রোমিংয়ের সময় Wi-Fi ব্যবহার করে স্থানীয় কল রেটে কল করা সম্ভব, যা খরচ অনেক কমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০