অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভে নামেন বিক্ষোভকারীরা। বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল লাল ও সবুজ রঙের পোশাক। এসময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। যা গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানের প্রতীক।

অপরদিকে, পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, বিক্ষোভে ৭০ হাজার মানুষ অংশগ্রহণ করে। তবে আয়োজকরা জানিয়েছেন অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজারের ওপরে ছিল।

আরও পড়ুন  আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটিতে অভিযান বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনে নামেন তারা। এ সময়, হামাসের সাথে যুদ্ধ বন্ধের চুক্তির দাবি জানায় ব্রাসেলস এর সাধারণ জনগণ।

গত শুক্রবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এএফপিকে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে ইইউ’র বৈদেশিক নীতির বিশ্বাসযোগ্যতা ‘ধ্বংস’ হচ্ছে। পদক্ষেপ নিতে।না পারার কারণ হিসেবে তিনি ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনকে দায়ী করেন।

তিনি আরও জানান, চলতি মাসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। সেইসাথে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০