অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাং নেতা’ নাহিয়ান আজম ইভান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

আজম ইভান ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে। তিনি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাং নেতা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল। সর্বশেষ কয়েকদিন আগে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আজম ইভনাকে।

স্থানীয়রা জানায়, মাদক ব্যবসাসহ নানা বিষয়ে ইভানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল, তার ভাই বাবু ও সফিকুল ইসলামের। তার জেরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এক মাস আগে ‘চোর’ আখ্যা দিয়ে ইভান পাগলা সাইফুল ও তার সহযোগীদের মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিল পাগলা সাইফুল গ্রুপ।

ইভানের বড় ভাই রাফিন জানায়, রাত সাড়ে ৮টার দিকে ইভান মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিল। তখন স্টেডিয়াম এলাকায় তার পথরোধ করে একই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ শফিকুল, সাইফুল ও বাবুসহ ৮-১০ জন মিলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় শরীফ নামে একজন তাকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  রাজশাহীতে বাজারে ঢুকে পড়লো বালুর ট্রাক, নিহত ৪

নিহতের বাবা আজম বাবু বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

জানা গেছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর ইয়াবাসহ আজম ইভানকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। ২০২২ সালের ১১ মার্চ ৮ সহযোগী ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয় ইভান। পরে জামিনে বের হলে একই বছরের ১৯ মে আবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ৫ সহযোগীসহ ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রত্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০