অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসুন জনগণের ওপর আস্থা রাখি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না এবং করবেও না।

গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বেলা সাড়ে ৩টায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারমান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়াও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য দেন।

বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনের পর সাংগঠনিক প্রতিবেদন ও শোক প্রস্তাব পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এরপর নেতারা বক্তব্য শুরু করেন এবং বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে কাউন্সিলরদের ভোট গ্রহণ। প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হলো। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সেসব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।’

তারেক রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।’ তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধ হয় এখন সত্য হতে যাচ্ছে।’

আরও পড়ুন  ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শিশুর নাম ‘খালেদা’

যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে তার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

বিএনপি মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট-ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সব রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।

দলের সম্মেলন ও ভবিষ্যতের রাজনীতি সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করা হবে। বিএনপি গণতান্ত্রিক নতুন পথ দেখাবে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’

তিনি বলেন, ‘হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। গলায় গামছা দিয়ে নিয়ে আসব। গণহত্যা করেছে, টাকা চুরি করেছে, এখনো ক্ষমা চায়নি। এখন ইলেকশনের চিন্তাভাবনা করছে। তার বিচার শুরু করেছে এ সরকার, আসল বিচার করবে পরের সরকার। শেখ পরিবার হলো ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।’

চব্বিশের আন্দোলন নিয়ে দুদু বলেন, ‘গণ অভ্যুত্থানের পরে নিজেরাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ভেবেছিলাম তারা নেতৃত্ব দেবে। অথচ তারা বলছে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার এসেছে।’

পরে কাউন্সিলরদের ভোট গণনা শেষে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

১০

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১১

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১২

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে:

১৩

প্রথম কাজ করে কত টাকা মাইনে পেয়েছিলেন অমিতাভ?

১৪

মিনাবে স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

১৫

‘সোশ্যাল মিডিয়ায় চর্চা না হলে, ছবি ফ্লপ!’

১৬

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

১৭

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াসহ ৬ নারীকে

১৮

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান

১৯

মির্জা আব্বাসের মামলা / পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

২০