অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ভোট দিলেন মোদি

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের প্রথম ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার মুখোমুখি দাঁড়িয়ে। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।

বিআরএস, বিজেডি এবং শিরোমণি অকালি দলের মতো অনেক রাজনৈতিক দল এই

ভোটদান থেকে বিরত আছে।  তবে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়ের সম্ভাবনা স্পষ্টভাবে বেশি বলে মনে করা হচ্ছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শুরু হবে এবং ফলাফল রাতেই ঘোষণা করা হবে।

আরও পড়ুন  নির্বাচনের আগে নেপালে দুই জনপ্রিয় নেতার জোট গঠন, চাপে পুরনো দলগুলো

এর আগে গত জুলাইয়ে স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়। এনডিএ এরপর দ্রুত প্রার্থী ঘোষণা করে—অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। দলীয় কৌশল ছিল দক্ষিণ ভারতের একজন পরিচিত মুখকে সামনে আনা।

প্রতিপক্ষও সময় নষ্ট করেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে একক প্রার্থী ঘোষণা হয়—বি. সুদর্শন রেড্ডি। বিচারপতি হিসেবে তার ক্যারিয়ার যেমন সমৃদ্ধ, তেমনি তিনি অন্ধ্রের ভূমিপুত্র। বিরোধীদের কাছে তিনি ‘ক্লিন ইমেজ’–এর প্রতীক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০