অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা, চাচা-চাচী পলাতক

Oplus_16908288

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা, চাচা-চাচী পলাতক
নরসিংদী: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আপন চাচা, চাচী ও চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে খুন হলেন দুই ভাই। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর দুই ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই পরিবারের সদস্য এবং প্রতিবেশী। বিকেলে একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেন সংস্কার নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার রেশ ধরে সন্ধ্যায় দুই পক্ষ আবারও ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে চাচা মামুন, চাচী ও চাচাতো ভাই দিদারুল এবং বিদ্যুৎ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়।
এই হামলায় ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
আরও পড়ুন  নরসিংদীর রায়পুরায় ২ জনকে কুপিয়ে হত্যা!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০