অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বামনাতে সরকারি ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম :প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন ।

বরগুনার বামনাতে সরকারি ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম :প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন ।

রনি মল্লিক স্টাফ রিপোর্টার:

বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের বরাদ্দকৃত সরকারি ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআবুসালেহকে চেয়ারম্যান পদ থেকে অপসারন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার হতদরিদ্ররা।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় ২৮ নং মধ্যগুদিগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী – পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে পছন্দের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুন  গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

বক্তারা বলেন, ‘আমরা দিন এনে দিন খাই, অথচ সরকারি চাল ও ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হচ্ছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করেছেন।’ অস্বচ্ছল এবং হতদরিদ্রদের বাছাই করে কার্ড বিতরণ করার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে অর্থের বিনিময়ে স্বচ্ছল ও সম্পদশালীদের নামের তালিকা করেছেন। যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান। এ সময় ভারপ্রাপ্ত (প্যানেল চেয়ারম্যান) মোঃআবুছালে সহ তালিকা তৈরির অনিয়মের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র এবং অসহায়ের নতুন তালিকা করার দাবী করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০