অনলাইন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার মনোহরদীর ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া (৪২) নমে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে, গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে সেখান থেকে মনোহরদী থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয়দের মাধ্যমে পরিচয় সনাক্ত না করতে পেরে নরসিংদী পিবিআইকে খবর দেয় পুলিশ। পরে পিবিআই নরসিংদীর একটি দল এসে মরদেহটির পরিচয় সনাক্ত

করে। পরে মরদেহের সুরতাল করে মনোহরদী থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন  রূপগঞ্জে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির অভিযোগে বিক্ষোভ

এদিকে পুলিশ জানায়, শুক্রবার রাত ৩ টায় পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে যায় একদল চুর। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে টহলরত পুলিশ ও গ্রামবাসী ধাওয়া করে। পরে তারা পালিয়ে পিকআপ নিয়ে মনোহরদীতে প্রবেশ করতে গিয়ে ব্রীজে উঠার সময় গাড়ির চাকা কাঁদায় আটকে যায়। অবস্থা বেগতিক দেখে তারা গাড়ি রেখেই পালিয়ে যায়।

এসময় গাড়ি থেকে চুরি হওয়া ৩টি গরু ও চুরি করার সরঞ্জাম তালার কাটার, ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে তা কাপাসিয়ার পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে, রুবেল এই গরু চোর চক্রের সদস্য। নদী সাঁতরে পালানোর সময় ডুবে তার মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাতাবুর রহমান জানান, নিহতের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় তিনটি ও নরসিংদীর শিবপুর থানায় দুইটি মামলা রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কাপাসিয়ায় চুরির ঘটনায় পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০