অনলাইন ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ আক্রান্তের ঘটনায় ০৭ জন গ্রেপ্তার:

পুলিশ আক্রান্তের ঘটনায় ০৭ জন গ্রেপ্তার: নরসিংদী জেলা পুলিশের দ্রুত অভিযান
নরসিংদী, ৫ অক্টোবর, ২০২৫।— কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদীকে আক্রান্ত করার গুরুতর ঘটনায় জড়িত ০৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ নরসিংদী। গত ০৪ অক্টোবর সংঘটিত এই হামলার পর নরসিংদী মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একাধিক টিম দ্রুত অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে।
নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ বেলাবো জানান, ০৪/১০/২০২৫ খ্রি. তারিখে অতিরিক্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় সেদিনই নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫ রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধন ২০১৯ এর ৪(১) ধারাসহ ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ পেনাল কোড ১৮৬০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে সরকারি কর্মকর্তাকে কর্তব্য পালনে বাধা দেওয়া এবং আঘাত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
ঘটনার সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে অভিযান শুরু হয়। অভিযানে রবিবার ০৫ অক্টোবর নরসিংদী মডেল থানা এলাকা হতে ঘটনায় জড়িত ০৭ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফজলুল রশিদ @ আদর (৪০), শফিকুল ইসলাম সুমন (৪৪), কুদরত হাসান রবিন (২৩), মোঃ রকিব খা (৩০), মোঃ সোহাগ মিয়া (৩৫), মোঃ তানভীর মিয়া (২২) এবং শান্ত মিয়া (২৩)। এদের সকলের ঠিকানা নরসিংদী জেলার বিভিন্ন এলাকা এবং একজনের ঠিকানা ময়মনসিংহ থেকে আগত বলে জানা গেছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০