অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ শিক্ষার্থীদের আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কেননা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আর হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। তাই, এই দিনে (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ‘অবিবেচক ও অ-ব্রিটিশ আচরণ’ বলেও মন্তব্য করেছেন স্টারমার। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে একত্রিত হয়ে মিছিল করার পরিকল্পনা করছে। এছাড়া ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবার্গ ও ব্রিস্টলেও ছাত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে টাইমস পত্রিকার মঙ্গলবারের সংস্করণে লেখা এক নিবন্ধে স্টারমার লেখেন, ‘আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, আবারও কিছু শিক্ষার্থী বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি আমাদের জাতির পরিচয় নয়। অন্যদের প্রতি এমন অসম্মান দেখানো অ-ব্রিটিশ আচরণ। তার ওপর যখন কেউ কেউ  ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার স্লোগান দেয়, যা আরও  লজ্জাজনক।’

আরও পড়ুন  ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

তিনি বলেন, ওই দিনটি কিছু লোকের কাছে ‘ব্রিটিশ ইহুদিদের আক্রমণ করার জঘন্য অজুহাত’ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘সময় যতই পেরিয়ে যাক না কেন, সেই দিনের ভয়াবহতা ও অমানবিকতা আমরা ভুলতে পারি না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ইহুদি সম্প্রদায় রাস্তায়, দেশে, ক্রমবর্ধমান ইহুদি-বিরোধিতার মুখে পড়েছে। কিন্তু যুক্তরাজ্য সবসময় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবে।’

এর আগে গত শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের এক নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ চলাকালে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

যদিও ব্রিটিশ মন্ত্রিসভা ও পুলিশ আগেই অনুরোধ করেছিল সিনাগগ হামলার পর বিক্ষোভ স্থগিত রাখার জন্য, কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০