অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়লো এয়ারবাস এ৩২০

ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। তাদের জনপ্রিয় এ৩২০ সিরিজ এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জেট এয়ারক্রাফট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতদিন এই রেকর্ডটি ছিল বোয়িং ৭৩৭-এর দখলে, যা দীর্ঘদিন ধরে বাণিজ্যিক বিমান পরিবহনের প্রতীক ছিল।

বিমান বিশ্লেষক সংস্থা সিরিয়াম জানায়, ৬ অক্টোবর রাতে সৌদি আরবের ফ্লাইনাস-এর কাছে একটি নতুন এ৩২০ সরবরাহের পর, এয়ারবাসের মোট ডেলিভারি সংখ্যা দাঁড়ায় ১২,২৬০টি। এর মাধ্যমে তারা বোয়িং ৭৩৭-এর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করে। উল্লেখযোগ্য যে, এ৩২০ সিরিজ প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছিল ১৯৮৮ সালে।

রয়টার্স জানায়, এ বিষয়ে এয়ারবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বিশ্লেষক রব মরিস তথ্যটি নিশ্চিত করেছেন।

এয়ারবাস ও বোয়িং মিলে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি সরু-দেহ জেট সরবরাহ করেছে। এগুলো মূলত বড় আন্তর্জাতিক রুটের জন্য তৈরি হলেও, পরে লো-কস্ট এয়ারলাইন্সগুলোর মাঝেও জনপ্রিয় হয়ে ওঠে। ৯/১১-পরবর্তী চাহিদা কমে যাওয়ায় বোয়িং উৎপাদন হ্রাস করলেও, সেই সুযোগে এয়ারবাস বাজার দখলে এগিয়ে যায়।

আরও পড়ুন  মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে এয়ারবাসই বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা। এ৩২০ সিরিজের এই নতুন রেকর্ড চার দশকের ট্রান্স আটলান্টিক প্রতিদ্বন্দ্বিতার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এ৩২০ সিরিজ চালু হয় ১৯৮৪ সালে, যখন এয়ারবাসের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল। ফ্রান্সের টুলুজে তৈরি এই মডেলে প্রথমবারের মতো ‘ফ্লাই-বাই-ওয়্যার’ কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করা হয়। যদিও শুরুতে এটি কিছু বিতর্কের জন্ম দেয়, পরে তা আধুনিক বিমানের মানদণ্ডে পরিণত হয়।

অন্যদিকে, বোয়িং ৭৩৭ প্রথম আসে ১৯৬০-এর দশকে, এবং দীর্ঘদিন ধরে এটি ছিল সবচেয়ে নির্ভরযোগ্য সরু-দেহ বিমান। কিন্তু ২০১৮ ও ২০১৯ সালে দুটি মারাত্মক দুর্ঘটনা কোম্পানিটিকে সঙ্কটে ফেলে দেয়।

 

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দশকে এয়ারবাস ও বোয়িং উভয়ই নতুন মডেল আনতে পারে। তবে ইঞ্জিন প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি না হলে, তারা আপাতত বিদ্যমান ডিজাইন নিয়েই চলবে। সম্প্রতি প্রাগে অনুষ্ঠিত আইএসটিএটি সম্মেলনে উভয় কোম্পানি এই অবস্থান তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০