অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে গাড়ি আটকা, উপদেষ্টা উঠলেন মোটরসাইকেলে

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় আটকা পড়েন তিনি। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। পরে বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে যাওয়ার কথা ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার। ওই মুহূর্তে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পরে মোটরসাইকেলে করে দুপুর ১টার দিকে সরাইল বিশ্বরোডে পৌঁছান তিনি।

উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত আছেন। এ সময় সরাইল বিশ্বরোড মোড়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন ও হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম উপদেষ্টার জন্য অপেক্ষা করছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক নুর ইসলাম বলেন, সারারাত যানজটে পড়তে হয়েছে। বুধবার সকাল ১১টায়ও আশুগঞ্জ অতিক্রম করা যায়নি।

সরাইল ইউএনও মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট। সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে হবিগঞ্জে সরকারি সফরে যাওয়ার সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রায় ৩ ঘণ্টা যানজটে আটকা পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, এটাকে দুর্বলতা মনে করবেন না

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের

পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

১১

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

১২

দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

১৩

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

১৪

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

১৬

বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

১৭

ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

১৮

বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০

১৯

এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের জনগণের আজ থেকে আমরা স্বাধীন।

২০